বুধবার, ০২:১৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিহতদের মধ্যে স্বামী-স্ত্রীসহ পরিচয় মিললো ৮ জনের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৫২ বার পঠিত

রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণে এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পরিচয় মিলেছে ৮ জনের। এক নারীসহ বাকিদের এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।

মৃতরা হলেন-রাজধানীর লালবাগের ইসলামবাগের মমিনুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী নদী আক্তার, কুমিল্লা মেঘনা উপজেলার নলচড় গ্রামের জুতা ব্যবসায়ী মো. মমিনের ছেলে সুমন (২১), যাত্রাবাড়ীর শেখদী পশ্চিম পাড়ার মোশাররফ হোসাইনের ছেলে মুনসুর হোসাইন (৪০), বরিশাল কাজীরহাট চরসন্তশপুর গ্রামের মৃত দুলাল মৃধার ছেলে ইসহাক মৃধা (৩৫), বংশাল আলু বাজারের মৃত মো. হোসেন আলীর ছেলে মো. ইসমাইল হোসেন (৪২), কেরানীগঞ্জের দক্ষিণ চুন কুটিয়া মাস্টার বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে মো. রাহাদ (১৮) ও চাদপুর মতলব উপজেলায় পশ্চিম লালপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আলামিন (২৩)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানিয়েছেন, বিস্ফোরণে এ পর্যন্ত ১৬ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। আহতদের মধ্যে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। এবং অনেকে অন্যত্র যাচ্ছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি হয়েছেন শতাধিক। শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে সাতজনকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com