বুধবার, ১২:৫৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

খুলনায় ডাক্তারদের কর্ম-বিরতি : সময় বেড়েছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

খুলনায় ডা: শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে কর্ম-বিরতি অব্যাহত রেখেছে চিকিৎকরা।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৬টায় কর্ম-বিরতি শেষ হওয়ার কথা থাকলেও হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় তা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা জেলা শাখা।

বৃহস্পতিবার সকালেও হাসপাতালে যায়নি কোনো ডাক্তার। দুর্ভোগে পড়েছে হাসপাতাল ও ক্লিনিকের রোগীরা।

মঙ্গলবার ঘোষণা করা ২৪ ঘণ্টার কর্ম-বিরতি শেষ হওয়া আগেই বুধবার রাতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা জেলা শাখার জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে হামলায় জড়িত ব্যক্তিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত কর্ম-বিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।

বিএমএ খুলনা জেলা সভাপতি ডা: শেখ বাহারুল আলম বলেন, আসামি গ্রেফতার হওয়া না পর্যন্ত চিকিৎসকদের কর্ম-বিরতি চলবে। বৃহস্পতিবার বেলা ১১টায় শেখ আবু নাসের হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।’

উল্লেখ্য, খুলনা শেখ আবু নাসের হাসপাতালের ডা: নিশাত আবদুল্লাহ নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে হামলার শিকার হন। এর প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে ডাক্তাররা কর্ম-বিরতি শুরু করে। এতে সরকারি হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। ভর্তি রোগীরাও সেবা পাচ্ছেন না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com