শনিবার, ১০:৪৪ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হঠাৎ গোড়ালিতে তীব্র যন্ত্রণা, যা করবেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকার পর হঠাৎ উঠে দাঁড়াতে গিয়ে দেখলেন গোড়ালিতে তীব্র যন্ত্রণার কারণে পা মাটিতে ফেলতে পারছেন না। কিছুক্ষণ পর আবার ব্যথা এমনিতেই কমে যায়। মূলত পায়ে প্লান্টার ফাসিয়া নামের একটি লিগামেন্ট থাকে। সেখানে টান ধরলেই গোড়ালিতে ব্যথা বাড়ে। এই সমস্যাকে বলে প্লান্টার ফাসাইটিস। এর প্রধান উপসর্গ হলো- গোড়ালিতে অসহ্য ব্যথা।

ব্যথা নিয়ন্ত্রণে রাখার উপায় কী?

১) আপনার বাড়তি ওজন প্লান্টার ফাসাইটিসের সমস্যা বাড়িয়ে দিতে পারে। হ্যার হাত থেকে রেহাই পেতে ওজন নিয়ন্ত্রণে রাখা হলো ভীষণ জরুরি।
২) এক্ষেত্রে উঁচু ও শক্ত সোলের জুতো ব্যবহার করলেও ব্যথা কিছুটা নিয়ন্ত্রণে থাকবে।

৩) ব্যথার তীব্রতা কমাতে মাঝেমধ্যে গোড়ালিতে ঠান্ডা-গরম সেঁক দিতে পারেন।

৪) গোড়ালির জন্য হালকা ব্যায়াম করতে পারেন, তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে। অতিরিক্ত হাঁটাহাঁটি করলেও ব্যথা বাড়তে পারে।

যন্ত্রণার হাত থেকে রেহাই পেতে কোন কোন ব্যায়ামে ভরসা রাখতে পারেন?

১) ঘুম থেকে উঠে নীচে নামার আগে খাটেই পা স্ট্রেচ করুন।

২) একটি টেনিস বল পায়ের পাতার নীচে রেখে গোড়ালি থেকে আঙুল পর্যন্ত ঘোরান। শুধু সকালে নয়, দিনের যে কোনও সময়েই তা করতে পারেন। বলটি ঘোরানোর সময়ে হালকা করে তার উপর চাপ দেবেন। নিয়মিত এই অভ্যাসে ব্যথা অনেকটাই কাবু হবে।

৩) দিনে অন্তত এক বার গরম তেলের মালিশ করুন। মালিশ করলে গোড়ালির অংশে রক্ত চলাচল বাড়বে। তাই ব্যথা থেকেও মুক্তি পাবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com