মঙ্গলবার, ১০:৪২ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৮ বার পঠিত

জামালপুরে ৮ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শওকত হোসেন বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে ময়মনসিংহ শহরের কুটরাকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, ‘জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বড়ঘাগুরি গ্রামের শওকত হোসেন বাবুল গত ১৩ ফেব্রুয়ারি বিকালে প্রতিবেশী দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকে মাসকলাই দেওয়ার কথা বলে নিজের ঘরে ডেকে নেন। পরে শওকত হোসেন বাবুল তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে ওই শিশুকে ধর্ষণ করে। এ ঘটনার পর শওকত হোসেন পালিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।’

পরিদর্শক তোফাজ্জল হোসেন আরও বলেন, ‘রবিবার ধর্ষণের শিকার ওই শিশুর বাবা জামালপুর সদর থানায় মামলা করেন। পরে বিভিন্ন তথ্য-উপাত্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামি শওকতকে গ্রেপ্তার করে পুলিশ।’

আজ সোমবার দুপুরে গ্রেপ্তার শওকতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com