শনিবার, ১০:৫৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শহীদ মিনারে ফুল দিতে এসে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, ককটেল বিস্ফারণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সময় পথচারীসহ উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে সরকারি মাহাতাব উদ্দিন কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে ফিরছিলেন বিএনপি নেতাকর্মীরা। সে সময় কলেজের গেটের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বলেন, ‌‌‘আমাদের ছেলেরা দাঁড়িয়ে ছিল। সেখানে বিএনপির নেতাকর্মীরা এসে হামলা করে। তারা পরিকল্পিতভাবেই আগে থেকে লাঠি সোটা নিয়ে এসেছিল। ফিরে যাওয়ার সময় তারা একা পেয়ে ছাত্রলীগ কর্মী ইরফান রাজা রুকুকে কুপিয়ে আহত করে। একটি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।’

রুকুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয় বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

এ বিষয়ে জানতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লার মোবাইল নম্বরে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com