মঙ্গলবার, ০৮:২২ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শীতলক্ষ্যায় লঞ্চডুবি, শিশুসহ সাত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৪২ বার পঠিত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গোজাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছে আরও ২০ থেকে ৩০ জন যাত্রী। এর আগে রোববার (২০শে মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে কয়লাঘাটে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনা অনুসন্ধানে নৌ-পরিবহন মন্ত্রণালয় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ৩ কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেবার জন্য বলা হয়েছে।

এদিকে, আজ সোমবার (২১শে মার্চ) ভোর ৫টায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবে যাওয়া লঞ্চটিকে নদীর তীরে টেনে তুলেছে। তবে এসময় কোনো মরদেহ পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক তানহারুল ইসলাম জানিয়েছেন, ডুবে যাওয়া লঞ্চটিকে উদ্ধার করা হয়েছে। লঞ্চের ভেতরে কোনো মরদেহ পাওয়া যায়নি। আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে।

দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া কার্গো জাহাজ এমভি রূপসী-৯ জব্দ করেছে নৌ পুলিশ।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com