শনিবার, ১০:৪৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারার পোশাকে একুশের বাহারি নকশা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

বায়ান্ন’র ভাষা শহীদদের রক্তস্রোতে মিশে আছে বাঙালির মুক্তিসংগ্রামের গৌরবগাঁথা। ভাষার জন্য বাঙালির সেই আত্নত্যাগের মধ্য দিয়ে আজ বাংলা ভাষা সারা বিশ্বে এক গৌরবময় আসনে আসীন। আর তাই দিনটিকে স্মরণ করতে প্রতিবছর বিশ্বজুড়ে উদযাপন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনবদলের সঙ্গে সঙ্গে এটি কেবল উদযাপনের দিন নয়, এটি আমাদের ব্যক্তিত্ব প্রকাশেরও একটি দিন। একুশে ফেব্রুয়ারিকে ঘিরেও তাই ফ্যাশনে এসেছে নানা বৈচিত্র্য। পোশাকের মধ্যে বাংলা ভাষার এই গৌরবগাঁথা তুলে ধরতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা লাইফস্টাইলে থাকছে পোশাকের রকমারি আয়োজন।

এ বছর সারা লাইফস্টাইলের মাতৃভাষা দিবসের আয়োজনে নারীদের সংগ্রহে থাকছে থ্রি পিস, কুর্তি, টপস। পুরুষদের সংগ্রহে রয়েছে পাঞ্জাাবি, ক্যাজুয়াল শার্ট, টি শার্ট। মেয়ে শিশুদের সংগ্রহে থাকছে ফ্রক, টপস, কুর্তি। ছেলে শিশুদের সংগ্রহে থাকছে টি শার্ট, পাঞ্জাবি, শার্ট সেট।

মাতৃভাষা দিবস সংগ্রহের এসব পোশাকে হৃদয়ের গভীর থেকে পোশাকের ক্যানভাসে উঠে এসেছে একুশ। সারা লাইফস্টাইলের মাতৃভাষা দিবসের সংগ্রহে ফুটে উঠেছে একুশের বাহারি নকশা। মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকার মধ্যে মাতৃভাষা দিবস কালেকশনের এসব পোশাক কিনতে পারবেন ক্রেতারা।

আউটলেটের পাশাপাশি ‘সারা’ এর নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে ‘সারা’ দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com