শনিবার, ১০:৫৭ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে বাঘ গণনায় বসানো ক্যামেরা চুরি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮১ বার পঠিত

সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জে বাঘ গণনার কাজে গাছে স্থাপন করা আটটি ক্যামেরা চুরি হয়েছে। পশ্চিম সুন্দরবনের নোটাবেকী খাল এলাকা থেকে এসব ক্যামেরা চুরি হয়। গতকাল বুধবার চুরি হওয়ার বিষয়টি বন বিভাগের নজরে আসে।

বাঘ গণনার জন্য সম্প্রতি কদমতলা ও কৈখালী স্টেশনে জেলে-বাওয়ালীদের জন্য বন বিভাগের পাশ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো খুঁজে বের করতে পারেনি বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনে ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে বাঘ গণনার কাজ চলছে। সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনের গাছে ৩৭৬টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে কোবাদক ও বুড়িগোয়ালিনী স্টেশন এলাকায় ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। কৈখালী ও কদমতলা স্টেশনে ক্যামেরা স্থাপনের জন্য জেলেদের পাশ দেওয়া বন্ধ রয়েছে। কদমতলা স্টেশনের নোটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে সম্প্রতি আটটি ক্যামেরা চুরি হয়েছে।

এদিকে, প্রবেশ নিষিদ্ধ এলাকায় যাওয়ার অভিযোগে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। বুধবার তাদের সুন্দরবনের পুস্ককাটি এলাকা থেকে আটক করা হয়।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল চৌধুরী বলেন, ‘বুধবার ক্যামেরা চুরির বিষয়টি আমাদের নজরে আসে। এ ঘটনায় কারা জড়িত, তা উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। এ বিষয়ে স্টেশন কর্মকর্তাদের নিবিড় নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com