সোমবার, ০৫:১১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ওমরাহ-যাত্রীরা এখন সৌদির যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে পারতে পারবেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২১ বার পঠিত

বিশ্বজুড়ে ওমরাহ-যাত্রীরা যাতে আরো সহজে ইবাদতটি করতে পারেন, সেজন্য সৌদি আরব ওমরাহ-যাত্রীদের দেশটিতে আগমন ও নির্মগনের কাজটি স্বস্তিদায়ক করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে ওমরাহ-যাত্রীরা দেশটির যেকোনো আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে প্রবেশ ও বের হতে পারবেন।

মঙ্গলবার জেনারেল অথোরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) এক সার্কুলারে জানায়, সকল জাতীয় ও বিদেশী এয়ারলাইন্সকে নির্দেশনা দেয়া হয়েছে যে তারা ওমরাহ-যাত্রীদের জন্য দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবে।

সার্কুলারে সরকারের নির্দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ কাজ করার জন্য এয়ারলাইন্সগুলোকে হুঁশিয়ার করে দেয়া হয়েছে। তা না হলে তাদের শাস্তি পেতে হবে বলেও জানানো হয়েছে।

এর আগে ওমরাহ-যাত্রীরা কেবল জেদ্দা ও মদিনা বিমানবন্দর থেকে আগমন ও নির্গমনের কাজ করতে পারতেন। বর্তমানে ওমরাহ-যাত্রীদের পছন্দ করার অনেক স্বাধীনতা দেয়া হয়েছে।

সূত্র : সিয়াসত

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com