বৃহস্পতিবার, ০২:১৮ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

দিনে গরম রাতে শীত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসবে এবং চলতি মাসের শেষের দিক থেকেই গরম হাওয়া বইতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মোহাম্মদ হামিদ বলেন, ‘ফেব্রুয়ারি মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রার এমন ওঠা-নামা করবে। তবে এই তাপমাত্রার ওঠা-নামা ১-২ ডিগ্রির বেশি হবে না। এভাবে ধীরে ধীরে তাপমাত্রার হ্রাস-বৃদ্ধির পার্থক্যও কমে আসবে এবং শীত বিদায় নেবে।’

তিনি বলেন, ‘বর্তমানে দিনের দৈর্ঘ্য কিছুটা বেড়েছে। তাই পর্যাপ্ত সূর্যালোকের কারণে দিনে তাপমাত্রাও বাড়ছে। অন্যদিকে, উত্তরের হাওয়াও ধীরে ধীরে দিক পরিবর্তন করছে। ফলে শীতের অনুভূতি কম হচ্ছে।’

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এদিন সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩১ ডিগ্রি সেলসিয়াস।

আজ শুক্রবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় ভোর ৬টা ৩৫ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com