রবিবার, ১২:৪৬ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আন্দোলনের নামে ঢাকার রাজপথ দখলের চেষ্টা করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

আন্দোলনের নামে ঢাকার রাস্তা দখলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘কেউ রাস্তা অবরোধ করার চেষ্টা করলে এবং আন্দোলনের নামে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা যা প্রয়োজন তা করবে। তারা যদি স্বল্প সময়ের জন্য তাদের কর্মসূচি পালন করে তাহলে আমাদের কোনো সমস্যা নেই।’

বৃহস্পতিবার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দফতরে ‘মানি লন্ডারিং প্রতিরোধ ও আর্থিক অপরাধ তদন্ত’ শীর্ষক সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল এবং জাতীয় নির্বাচনের আগে তারা অনেক বিষয়ে কথা বলবে এটাই স্বাভাবিক। পাশাপাশি, অন্যান্য দল রয়েছে যারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে এবং এতে আমাদের কোনো সমস্যা নেই।’

তিনি সব রাজনৈতিক দলকে রাস্তা অবরোধ করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com