সোমবার, ০২:৩১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

পাকিস্তানে পুলিশের গাড়িতে আত্মঘাতী হামলা, হতাহত ২৯

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩১ বার পঠিত

পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের ভ্যানে এক আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। একইসাথে ২৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য ও অন্যজন বেসামরিক নাগরিক।

রোববার (৫ ফেব্রুয়ারি) বালুচিস্তানের রাজধানী কোয়েটার বুলেলি শহরে এ ঘটনা ঘটে।

পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা যায়, উগ্রবাদীরা কোয়েটার বুলেলি শহরে একটি পুলিশের ভ্যানকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে। ভ্যানটি শহরের পোলিও টিকাদান কর্মসূচির পাহাদারির কাজে নিযুক্ত ছিল। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা ও একটি শিশু নিহত হয়। এছাড়া ২২ জন পুলিশ ও পাঁচজন বেসামরিক নাগরিক গুরুতর আহত হন।

এ ঘটনায় হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

কোয়েটা পুলিশের উপ-মহাপরিদর্শক গোলাম আজফার মাহেসার বলেন, ‘এ ঘটনায় একজন পুলিশ সদস্য ও একটি শিশু নিহত হয়েছে। এছাড়া ২২জন পুলিশসহ মোট ২৭ জন আহত হয়েছে।’

সূত্র : টিআরটি নিউজ, জং ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com