বুধবার, ০৫:০৭ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

মুক্তিপণ না পেয়ে শিশু হত‌্যা, আটক ৫ কিশোর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৩ বার পঠিত

খুলনার ডুমু‌রিয়ায় মুক্তিপণ না পেয়ে নিরব মণ্ডল নামের এক শিশুকে হত‌্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচ কিশোরকে আটক করেছে পুলিশ।

বৃহস্প‌তিবার দিবাগত রাত ১টার দি‌কে গুটু‌দিয়া এসিজিবি মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের এক‌টি পরিত্যাক্ত ভবন থে‌কে তার লাশ উদ্ধার ক‌রা হয়।

নিহত নিরব গুটু‌দিয়া গ্রা‌মের শেখর মণ্ডলের ছে‌লে। সে গুটু‌দিয়া এসিজিবি মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের সপ্তম শ্রেণির ছাত্র।

আটকরা হলো একই স্কুলের নবম শ্রেণির ছাত্র সোহেল মোল্লা (১৫), পংকজ মণ্ডলের ছেলে পিতু মণ্ডল (১৫), প্রকাশ রায়ের ছেলে হিরক রায় (১৫), ষষ্ঠ শ্রেণির ছাত্র ক্ষিতিশ রায়ের ছেলে দিপু রায় (১২), দশম শ্রেণির ছাত্র উপজেলার তেলিগাতি গ্রামের অনিমেশ কবিরাজের ছেলে পিয়াল মন্ডলকে (১৬)।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নিরব প্রতি‌দি‌নের ন্যায় বৃহস্পতিবার স্কুলে যায়। কিন্তু স্কুল ছুটির পর আর বাড়ি ফেরে না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার পরিবার কোনো সন্ধায় পায় না। বিকেল সাড়ে ৪টার দিকে নিরবের বাবা শেখর মণ্ডলের ফোনে কল আসে। ওপাশ থেকে নিরবের মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দা‌বি ক‌রা হয়। বিষয়টি তিনি পুলিশকে জানান। পরে পুলিশ নিরবকে উদ্ধারের তৎপরতা শুরু করে। পরিশেষে রাত ১টার দিকে স্কুলের একটি পরিত্যাক্ত ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ডুমু‌রিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ক‌নি মিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেন। তিনি ব‌লেন, ‘শিশু‌টির লাশ উদ্ধার ক‌রে থানায় আনা হ‌য়ে‌ছে। এ ঘটনায় স‌ন্দেহভাজন পাঁচজনকে আটক করা হ‌য়ে‌ছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com