শনিবার, ০৭:৩৭ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

জাপানি শিশু লায়লা লিনা বাবার কাছে থাকতে চায়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

বাংলাদেশে অবস্থান করা জাপানি দুই শিশুর মধ্যে ছোট মেয়ে নাকানো লায়লা লিনা (৯) তার বাবার কাছে থাকতে চায়। এজন্য সে বাংলাদেশ ছেড়ে মায়ের সাথে জাপানে যেতে চায় না বলে জানিয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানায় সে।

লায়লা লিনা জানায়, আমি বাবাকে ভালোবাসি। বাংলাদেশে থাকতে চাই। মায়ের কাছে যাব না।

বাবা ইমরান শরীফ বলেন, লায়লা লিনা আমার কাছে থাকতে চায়। মায়ের কাছে যাবে না। কিন্তু ওর মা ওর ওপর চাপ প্রয়োগ করছে ওকে নিয়ে যেতে। কিন্তু ও যেতে রাজি না।

এদিকে বড় মেয়ে নাকানো জেসমিন মালিকাকে (১১) নিয়ে আদালতে এসেছেন মা নাকানো এরিকো। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমানের আদালতে নাকানো লায়লা লিনাকে মায়ের হেফাজতে নেয়ার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এর আগে গত ২৯ জানুয়ারি বিকেলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান বাবা ইমরান শরীফের করা মামলা খারিজ করে জাপানি বংশোদ্ভূত ওই দুই শিশু মায়ের জিম্মায় থাকবে মর্মে রায় দেন।

রায়ের পর্যবেক্ষণে বিচারক উল্লেখ করেন, নাবালক বা নাবালিকা হেফাজত নির্ণয়ে তাদের সর্বাঙ্গীণ মঙ্গল হবে এ বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। শারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক তথা সর্বাঙ্গীণ মঙ্গল বিষয় তাদের বাবা নাকি মায়ের কাছে নিশ্চিত হবে মামলাটি নিষ্পত্তিতে এ বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। জাপানি দুই সন্তান বাবার কাছে থাকা মঙ্গল হবে বিষয়টি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন তিনি।

বিচারক আরো বলেন, নাবালিকা দুই শিশুর সর্বশেষ বসবাসের স্থান জাপান। তাদের মা জাপানের চিকিৎসক। তাই মায়ের হেফাজতেই শিশুরা শারীরিক-মানসিক নিরাপত্তায় থাকবে বলে মনে করেন আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com