বুধবার, ০২:৩৪ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজীপুরে বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ১৪২ বার পঠিত

গাজীপুরে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরেক শিশু।

রোববার সকালে ইপসা গেট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো আশা মনি (৬) এবং তার ছোট বোন আলিফা আক্তার। বাবার নাম আশরাফুল ইসলাম। পরিবার নিয়ে তিনি সালনা ইপসা গেট এলাকায় এরশাদের বাড়িতে ভাড়া থাকতেন।

বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ ছয় মাসের সিয়াম গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাবার নাম হিরা মিয়া। তিনিও একই বাড়িতে ভাড়া থাকেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, বিষক্রিয়ায় দুটি শিশুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহতদের বাবা আশরাফুল ইসলাম বলেন, ইপসা গেইট এলাকায় সাইফুলের দোকান থেকে পেটিস এবং কেক কিনে দিয়েছিলেন দুই শিশুকে। কিছুক্ষণের মধ্যেই তার বড় মেয়ে আশামনি অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। একই সময় শিশু আলিফাও অসুস্থ হয়ে পড়ে তাকেও একই হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপর শিশু সিয়াম অসুস্থ হয়ে পড়লে তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।

সদর থানার উপপরিদর্শক (এসআই) এহতেশাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com