শনিবার, ০৭:৩৮ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

সাংবাদিক রোজিনার বিরুদ্ধে পিবিআইকে মামলা তদন্তের নির্দেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ‘অবৈধভাবে স্পর্শকাতর সরকারি নথি সংগ্রহ ও ছবি তোলার’- চেষ্টার অভিযোগ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করতে বলেছে ঢাকার একটি আদালত।

সোমবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিবের করা অনাস্থা আবেদন গ্রহণ করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

আদালত পরবর্তী শুনানির জন্য ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

জামিনে থাকা রোজিনা আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন তার আইনজীবী প্রশান্ত কর্মকার।

গত বছরের ১১ অক্টোবর অভিযোগ থেকে রোজিনার অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে গোয়েন্দা পুলিশ।

স্বাস্থ্য খাতে প্রতিবেদনের জন্য পরিচিত রোজিনাকে ২০২১ সালের ১৭ মে পুলিশের কাছে হস্তান্তর করার আগে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে সচিবালয়ে বন্দী করে রাখা হয়েছিল।

মামলার নথি অনুসারে, তিনি কোভিড-১৯ ভ্যাকসিন কেনা সম্পর্কিত সরকারি নথির ছবি তুলেছিলেন বলে অভিযোগ রয়েছে।

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় রোজিনার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

২০২১ সালের ১৮ মে ঢাকার একটি আদালত রোজিনাকে পাঁচ দিনের রিমান্ডের জন্য পুলিশের দাবি নাকচ করে কারাগারে পাঠায়। ওই দিন রোজিনাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

২০২১ সালের ২৩ মে তিনি ঢাকার একটি আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com