বুধবার, ০১:৪৫ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ১৭২ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের তিনজন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাবা-মেয়ে রয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাসে অগ্নি সংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা।

নিহত তিন মোটরসাইকেল আরোহী হলেন- নগরকান্দা উপজেলার চরযশোহরদী ইউনিয়নের ধরমদী গ্রামের বাকী শেখের ছেলে মাইনুদ্দিন শেখ (৩৫), তার মেয়ে তাবাসসুম (১০) ও শ্যালক ভাঙ্গা উপজেলার মাঝারদিয়া গ্রামের মিরাজ মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বর (১৬)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী স্টারলাইন পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com