রবিবার, ১২:০৫ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করল বিসিবি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

কেন্দ্রীয় চুক্তির আওতাধীন ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়। যেখানে এবার সব মিলিয়ে ঠাই পেয়েছেন ২১ ক্রিকেটার। নতুন মুখ জাকির হাসান ও হাসান মাহমুদ।

আগামী এক বছরের জন্য এই চুক্তি তৈরি করেছে বিসিবি। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর নাগাদ থাকবে এই চুক্তির মেয়াদ। তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদাভাবে চুক্তিবদ্ধ করা হয়েছে ক্রিকেটারদের। তিন ফরম্যাটেই নাম আছে, এমন ক্রিকেটার মোটে চারজন। যেখানে আছেন সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী মিরাজ ও তাসকিন আহমেদ।

বিসিবির গত কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন চারজন ক্রিকেটার। তারা হলেন- নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলি রাব্বি ও সাদমান ইসলাম। তাছাড়া মুশফিকুর রহিম ও তামিম ইকবাল টি-টোয়েন্টির চুক্তি থেকে বাদ পড়েছেন। তবে মোসাদ্দেক হোসেনকে ফেরানো হয়েছে টি-টোয়েন্টি চুক্তিতে।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২১ ক্রিকেটারের তালিকা:

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি:
সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস ও তাসকিন আহমেদ।

টেস্ট ও ওয়ানডে:
তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

ওয়ানডে এবং টি-টোয়েন্টি:
মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম।

শুধু ওয়ানডে:
মাহমুদউল্লাহ রিয়াদ।

শুধু টেস্ট:
মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও জাকির হাসান।

টেস্ট ও টি-টোয়েন্টি:
নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান।

শুধু টি-টোয়েন্টি:
নাসুম আহমেদ, শেখ মেহেদি, মোসাদ্দেক হোসেন ও হাসান মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com