রবিবার, ১০:০৪ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

একুশে বইমেলা বর্জনের হুমকি নুরের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ১৬১ বার পঠিত

আদর্শ, গার্ডিয়ানের মতো জনপ্রিয় প্রকাশনী সংস্থাগুলো স্টল না পেলে আসন্ন অমর একুশে বইমেলা বর্জন করার হুমকি দিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ হুমকি দেন।

বিদ্যুৎ, তেল, গ্যাসসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ।

নুর বলেন, ‘আদর্শ, গার্ডিয়ানসহ জনপ্রিয় প্রকাশনী সংস্থাগুলোকে যদি স্টল বরাদ্দ দেওয়া না হয়, তাহলে আমরা বইমেলা বর্জন করব। আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রাখতে চাই। বইমেলাকে সার্বজনীন করতে চাই। আজকে যদি তাদের স্টল দেওয়া না হয়, তাহলে আপনারা কেউ বইমেলায় যাবেন না। এক পয়সার বইও কিনবেন না।’

তিনি বলেন, ‘প্রশাসনের ভাইদের বলতে চাই আপনারা অন্যায়ভাবে বিরোধী দলের লোকদের ওপর মামলা দিচ্ছেন, হামলা করছেন, নির্যাতন করছেন। এগুলো অমানবিক এবং বেআইনি। যারা এসব কাজে নেতৃত্ব দিচ্ছেন তাদের কিন্তু ক্ষমা করা হবে না। আমরা দেখেছি গাজীপুরে এক ভাইকে থানায় নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। ওসি নাজিমউদ্দিন এক তরুণকে পিটিয়ে নির্মম নির্যাতন করেছে।’

নুর বলেন, ‘সরকার যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পশ্চিমা দেশগুলোকে বলছেন যে দেশের আইনশৃঙ্খলা বাহিনী সংবিধান অনুযায়ী কাজ করছে। জনগণের রক্ষাকবচ হিসেবে কাজ করছে। আপনারা যদি আইনশৃঙ্খলা বাহিনীর বেআইনি দমন-পীড়নকে সমর্থন না করেন তাহলে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন।’

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের আমলে শুধুমাত্র আপনাদের নেতাকর্মীদের উন্নয়ন হয়েছে। তারা লন্ডন, দুবাই, সিঙ্গাপুরে বাড়ি কিনেছে। এখন সরকার ভিক্ষার ঝুলি নিয়ে আইএমএফের কাছে ঘুরছে আর আইএফএফের কথায় জনগণের ওপর দুর্ভোগ চাপিয়ে দিচ্ছে। তারা বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়াচ্ছে। আমরা স্পষ্টভাবে বলছি এই বিদ্যুৎ এবং গ্যাসসহ কোনো জ্বালানি দাম আর এক পয়সাও বাড়ানো যাবে না।’

বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com