শনিবার, ১১:০২ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বাংলাদেশে আসতে পারেন মেসিরা, জানা গেল সময়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

অসংখ্য হাহাকারের ভিড়ে সুসংবাদ দিল বাফুফে। কোনো অর্জন কিংবা পুরস্কারের ঘোষণা নয়, বিশ্বজয়ী আর্জেন্টিনা ফুটবল দলকে বাংলাদেশে আনছে সংস্থাটি। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে লিওনেল মেসিসহ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী বহর পা রাখবে বাংলাদেশে।

যদিও এখনো কাগজে-কলমে সিদ্ধান্ত হয়নি, তবে বাফুফে বস কাজী সালাউদ্দীন দাবি করেছেন বাংলাদেশে আসতে মৌখিকভাবে সম্মতি দিয়েছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন। ধারণা করা হচ্ছে- জুনের ফিফা উইন্ডোতে ঢাকার মাঠ মাতাবেন মেসি-ডি মারিয়ারা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, লিওনেল মেসিদের বাংলাদেশে আসাটা অনেকটাই নিশ্চিত। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে প্রীতি ম্যাচ। তবে প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির পরামর্শে একটি দল বাছাই করা হবে। ধারণা করা হচ্ছে- ১২ জুন থেকে ২০ জুনের মধ্যে হতে পারে ম্যাচটি।

এর আগে এক যুগ আগে ২০১১ সালে বাংলাদেশে আসে আর্জেন্টিনা দল। সেবার প্রায় ৪০ কোটি টাকা খরচ করে আর্জেন্টিনাকে আতিথেয়তা দেয় বাফুফে। তবে এবার তা বেড়ে যাবে কয়েকগুণ, ধারণা করা হচ্ছে- খরচ হতে পারে শত কোটির ওপরে।

এই ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেন ‘মেসিরা এর আগে আমাদের এখানে একবার খেলে গেছেন। এটুকু বলতে পারি, আগের বারের চেয়ে এবার অনেক বেশি সুবিধা দেয়া হবে তাদের।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com