রবিবার, ০৬:৩০ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

করোনায় আক্রান্ত ২ লাখ, মৃত দেড় সহস্রাধিক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৭১ বার পঠিত

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত বেড়েছে। আক্রান্ত হয়েছে দুই লাখ ২৮ হাজার ২২২ জন। মারা গেছেন এক হাজার ৫৫৯ জন মানুষ।

সোমবার করোনায় আক্রান্ত হয়েছিল এক লাখ ৯৭ হাজার ৬৬৭ জন। মারা গিয়েছিল ৮৩৯ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ১৬ লাখ তিন হাজার ২৩২ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ৩২ হাজার ১১৯ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৪ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৭১৬ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৩৫ লাখ ৮৩ হাজার ৯৮৩ জনে। মোট মারা গেছে ১১ লাখ ২৫ হাজার ৫৫৮ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮১ হাজার ৮৮৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭২৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৪ লাখ ৫৩ হাজার ছয়জন। আর মারা গেছে এক লাখ ৬৩ হাজার ৪৬৩ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৭৬ লাখ ২২ হাজার ৩৫৭ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৩ হাজার ৯৬৫ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৬৬ লাখ ৬১ হাজার ৫২৬ জন। মারা গেছে ছয় লাখ ৯৫ হাজার ৪৬১ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com