রবিবার, ০৯:০৪ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আজ দেশব্যাপী বিএনপির বিক্ষোভ সমাবেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় আজ সারা দেশের মহানগর ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

সোমবার দুপুর ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের পর এ বিক্ষোভ মিছিল শুরু হবে।

জানা গেছে, যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলগুলোও নিজেদের মতো একই কর্মসূচি পালন করবে। সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের ধারা বজায় রাখতে বিএনপি বড় জমায়েতের প্রস্তুতি বলে জানিয়েছে দলটির নেতারা।

গত ১১ জানুয়ারি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি থেকে সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই কর্মসূচি পৃথকভাবে পালনের ঘোষণা দিয়েছে সাত দলের গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, চারদলীয় বাম গণতান্ত্রিক ঐক্য, এলডিপি এবং ১৫টি সংগঠনের সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। এ ছাড়া মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম বিএনপির বিক্ষোভ-সমাবেশের প্রতি সংহতি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com