শনিবার, ১১:০৪ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মেসির কোন জার্সি নিলামে উঠছে, দাম কত?

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে বেশ ব্যস্ত সময় কেটেছে লিওনেল মেসির। দেশে ফিরে নানা আয়োজনে উদযাপন করেছেন তিনি। তবে ছুটি শেষে ইতোমধ্যে ক্লাব পিএসজির হয়ে মাঠে নেমে পড়েছেন। ফ্রান্স জায়ান্টদের হয়ে প্রথম ম্যাচে গোলও করেছেন মেসি। এবার সেই ম্যাচের তার জার্সিটি নিলামে তোলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারণা বিশাল অংকে বিক্রি হতে পারে জার্সিটি।

পিএসজির হয়ে নেমে প্রথম ম্যাচেই অ্যাঙ্গার্সের বিপক্ষে গোল করেন মেসি। ভালো খেলার জন্য প্রশংসা আদায় করে নিয়েছেন সমর্থকদের থেকে। সেটা দেখেই জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি ক্লাব।

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি স্টার জানায়, যে সংস্থার মাধ্যমে জার্সি নিলামে উঠছে, তারা জানিয়েছে, এখনও পর্যন্ত ২০ হাজার ইউরো দর উঠেছে। এখনও দিন দুয়েক বাকি রয়েছে। কোনো সমর্থক যদি তার থেকেও বেশি দাম দিতে চান, তিনি দিতেই পারেন।

সেই ম্যাচে নেইমার, সার্জিও রামোস ও ওয়ারেন জাইর-এমেরির সঙ্গে দ্রুত পাস খেলে বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে দ্বিতীয়ার্ধে বল জালে জড়ান মেসি। ম্যাচের আগে প্রয়াত ব্রাজিল কিংবদন্তি পেলেকে শ্রদ্ধা জানাতে তার মুখ আঁকা বিশেষ জার্সি পরে ম্যাচের আগে অনুশীলন করতে নেমেছিল পিএসজি। মেসি ও নেইমার দুজনকেই সেই জার্সি পরে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com