শনিবার, ০৯:১০ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের শিশুকন্যাকে গুম করেন বাবা-মা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ২৭৬ বার পঠিত

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে নেত্রকোনার কেন্দুয়ায় পরিকল্পিতভাবে পাঁচ বছর বয়সি এক শিশুকন্যাকে গুম করে মা-বাবা।

পরে এ ঘটনায় মাইশার বাবা জাহাঙ্গীর আলম মেয়ের নিখোঁজ হওয়া সংক্রান্ত থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার শিশুটিকে উদ্ধার করে।

কেন্দুয়া থানা পুলিশের ওসি মো. আলী হোসেন যুগান্তরকে জানান, জমি নিয়ে উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লী গ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে একই উপজেলার মাসকা ইউনিয়নের সাতাশি গ্রামের আবদুল মজিদ গংদের বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে পরিকল্পিতভাবে মেয়ে মাইশাকে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখে গত শুক্রবার কেন্দুয়া থানায় নিখোঁজের জিডি করেন মাইশার বাবা জাহাঙ্গীর।

জিডির বরাতে ওসি জানান, গত ১১ জানুয়ারি জাহাঙ্গীর বাড়িতে ছিল না। তার স্ত্রী মেয়ে মাইশাকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পর দিন সকালে ঘুম থেকে জেগে দেখেন মাইশা বিছানায় নেই। বিষয়টি তার স্ত্রী জাহাঙ্গীরকে ফোনে জানালে তিনি বাড়িতে এসে মেয়ে মাইশাকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন। পরে না পেয়ে থানায় জিডি করেন এবং থানা পুলিশ বিষয়টি ডায়েরিভুক্ত করে গুরুত্বসহকারে অনুসন্ধান শুরু করে।

এদিকে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং মাইশার বাবা-মাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জাহাঙ্গীর ও তার স্ত্রী মেয়েকে লুকিয়ে রাখার নাটকের কথা স্বীকার করেন। পরে তাদের কথামতো শনিবার শিশু মাইশাকে তার খালার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাহেরচর গ্রাম থেকে স্থানীয় দাউদকান্দি থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ।

এদিকে উদ্ধার হওয়া শিশু মাইশাকে সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ওসি আলী হোসেন জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com