বৃহস্পতিবার, ০২:০১ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টা থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়।

জানা যায়, শনিবার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়া শুরু হয়। শনিবার রাত ৯টার পর কুয়াশার কারণে নদীতে ফেরি চলাচলের জন্য ব্যবহৃত মার্কিন বাতি দেখা বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে সাড়ে ৯টা থেকে ফেরি বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে দুটি ফেরি আটকা পড়ে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশা বেশি হলে তখন ফেরির চালকরা নদীতে নৌচ্যানেল দেখতে পারেন না। ফলে দুর্ঘটনা এড়ানোর জন্য ফেরি বন্ধ রাখা হয়। প্রায় ১০ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দৌলতদিয়া প্রান্তে অল্প কিছু পারের অপেক্ষায় যানবাহন রয়েছে। পর্যাপ্ত ফেরি থাকার কারণে দ্রুতই পার হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com