রবিবার, ০৬:৩৮ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির একগুচ্ছ কর্মসূচি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির যৌথসভা শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১৯ জানুয়ারি সকাল ৬টায় নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় নেতারা শেরেবাংলা নগরের জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পণ করবেন।

এদিন বিকেল ৩টায় রমনায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

জন্মবার্ষিকী উপলক্ষে দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশিত হবে। ঢাকা শহরসহ সারাদেশে জেলা, উপজেলা, মহানগর ও পৌরসভায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৭ জানুয়ারি মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ, ১৮ জানুয়ারি ছাত্রদলের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে। ২০ জানুয়ারি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করবেন।

এছাড়া ২১ জানুয়ারি জাতীয়তাবাদী শ্রমিক দল, ২২ জানুয়ারি মুক্তিযুদ্ধা দল, ২৪ জানুয়ারি যুবদল ও ২৬ জানুয়ারি স্বেচ্ছাসেবক দল আলোচনা সভার আয়োজন করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com