সোমবার, ১২:৪৯ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

শৈলকূপায় বাসের ধাক্কায় নিহত ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

ঝিনাইদহের শৈলকূপায় বাসের ধাক্কায় তুষার হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার হাবিবপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত তুষার শেখপাড়া এলাকার পদমদী গ্রামের সৌরভ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান, সকালে ঘন কুয়াশাছন্ন ছিল। ওই সময় বাড়ি থেকে তুষার মোটরসাইকেল যোগে শৈলকূপা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের সাথে সাজোরে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ছিটকিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com