শনিবার, ০৫:৫৩ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় শিমুল বিশ্বাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ নিয়েছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটায় পাবনা শহরের কুঠিপাড়া ঈদগাহ মাঠে তার মায়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

বুধবার রাতে শিমুল বিশ্বাসের মা খোদেজা বিশ্বাস মারা যান। মায়ের মৃত্যুর পর তার জানাজায় অংশ নেওয়ার জন্য শিমুল বিশ্বাসের পক্ষ থেকে তার আইনজীবী প্যারোলে মুক্তির জন্য আবেদন জানান। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১২ ঘণ্টার জন্য তার প্যারোল মঞ্জুর করেন।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বিশেষ পুলিশ পাহারায় তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে পাবনায় নিয়ে আসা হয়। গভীর রাতে অনুষ্ঠিত জানাজা এলাকাবাসীসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে শিমুল বিশ্বাসকে পুলিশি পাহারায় আবার ঢাকার কেরানীগঞ্জ কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

গেল বছরের ৭ ডিসেম্বর বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মামলায় শিমুল বিশ্বাসকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তার পর থেকে তিনি কারাগারে আছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com