বুধবার, ০১:২৯ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

কাশিমপুরে ধর্ষণ মামলার আসামির ফাঁসি কার্যকর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাই হাইসিকিউরিটি কারাগারে ডাকাতি ও ধর্ষণ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি সাইফুল ইসলাম রফিক ওরফে সাইদুল ইসলাম রফিকের (৫০) ফাঁসি কার্যকর করা হয়েছে। তিনি বগুড়া জেলা সদর উপজেলার মালতি নগর (নামাপাড়া) গ্রামের মোজাম ফকিরের ছেলে। রোববার রাত ১০টায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কাশিমপুর হাই হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা রাত ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হাইসিকিউরিটি পার্ট-৪ মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর করেছেন জল্লাদ শাহজাহান ভুইয়া। গাজীপুরের সিভিল সার্জন ডা: খায়রুজ্জামান ওই আসামির মৃত্যু নিশ্চিত করেন। ২০০৪ সালে দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদির বিরুদ্ধে বগুড়ায় ডাকাতি ও ধর্ষণ করার অপরাধে বগুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা রুজু হয়।

কাশিমপুর হাই হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, এ মামলায় বিচারিক আদালত সাইফুল ইসলাম রফিক ওরফে সাইদুল ইসলাম রফিকের মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। পরে তিনি ওই রায়ের বিরুদ্ধে প্রথমে উচ্চ আদালতে আপিল এবং পরে রিভিউ আবেদন করেন। আদালতে তার আবেদন খারিজ হলে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। ২০২১ সালের ৩ নভেম্বর প্রাণভিক্ষার আবেদন না মঞ্জুর করা হয়। পরে কারাবিধি অনুযায়ী রোববার রাত ১০টায় তার দণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর করার পর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে। তার ভাই রোকন ও মেহেদী হাসান লাশ তাদের গ্রামের বাড়িতে নিয়ে রওনা হয়েছেন।

মৃত্যুদণ্ড কার্যকর করার সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজুয়ান আহামেদ, সহকারী সার্জন ডা: আহসানউল্লাহ ফাহাদ, ডা. কামরুন্নাহার, গাজীপুর, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com