সোমবার, ১০:২৩ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাত বছরের চুক্তিতে আর্জেন্টাইন তরুণকে দলে ভেড়াল চেলসি দক্ষিণ কোরিয়ায় ১২১ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হরমুজ ইস্যুতে সোমবার থেকে ফের শুরু হচ্ছে আলোচনা: ট্রাম্প ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ প্রকাশ মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

বরিশালে নববধূকে যৌন নিপীড়ন, কারাগারে প্রধান শিক্ষক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

বরিশালের উজিরপুরে নববধূকে যৌন নিপীড়নের অভিযোগে এক প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযুক্ত নাজমুল হক হান্নান উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড ৭০ নম্বর এম ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে নববধূর বাবা বাদী হয়ে উজিরপুর থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন। পরে পুলিশ তাকে আদালতে তুললে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছয়দিন আগে উপজেলার বড়াকোঠা ইউনিয়নে ভুক্তভোগীর বিয়ে হয়। আর অভিযুক্ত প্রধান শিক্ষক নাজমুল হক কাজিরা গ্রামের মৃত মকবুল মাস্টারের ছেলে। তিনি দুই সন্তানের জনক। উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধান শিক্ষক নাজমুল হক হান্নান মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে ওই গৃহবধূর বাসায় যান। সেসময় তিনি গৃহবধূর হাত ধরে টানা-হেঁচড়া করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ভোর ৪টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ওই গৃহবধূর বাবা মন্টু তালুকদার বুধবার বিকেলে উজিরপুর থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ওই মামলায় বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com