সোমবার, ১২:২২ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

আল নাসরে যোগ দিয়ে যা বললেন রোনাল্ডো

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ২০১ বার পঠিত

আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে বরণ করে নেওয়ার দিন রোনাল্ডোর বয়স যে ৩৭ সেটা বোঝায় যাচ্ছিল না।

মঙ্গলবার রাতে রোনাল্ডোকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় সৌদি আরবের ক্লাব আল নাসর। এর পরই সংবাদ সম্মেলনে রোনাল্ডো ঘোষণা করেন, ‘ইউরোপে আমার অভিযান শেষ। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায় সব ক্লাবেই খেলেছি। এখানে ভালো লাগছে। সৌদি আরবের মানুষ চমৎকার।’

ক্লাবটির মাঠ মরসুল পার্কে এদিন ২৫ হাজার দর্শকের উপস্থিতিতে ভক্তরা তাল মিলিয়ে ‘রোনাল্ডো, রোনাল্ডো’ ধ্বনি তুলে তাকে বরণ করে নিয়েছে।

এর পর একজন এক নারী সঞ্চালক আনুষ্ঠানিক এ সংবাদ সম্মেলন শুরু করেন। সৌদির এ ক্লাবে যোগ দেওয়া নিয়ে রোনাল্ডো বলেন, ‘ইউরোপে অনেক সুযোগ পেয়েছি। ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং পর্তুগাল থেকেও ডাক পেয়েছি। তবে আমার জন্য এটি এক বড় সুযোগ। নিজের জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাবকে বেড়ে উঠতে সাহায্য করেছি। এ সিদ্ধান্তটি নিতে পেরে আমি খুব গর্বিত। পরিবার সবসময় আমার পাশে ছিল। আর লোকে কে কি বলল তা নিয়ে আমি কখনো ভাবিনি।’

রোনাল্ডো আরও বলেন, ‘আমি অনন্য খেলোয়াড়। আমি ওখানে (ইউরোপ) সব রেকর্ড ভেঙেছি। এখানেও কিছু রেকর্ড ভাঙতে চাই। কোচ চাইলে (ক্লাবের) আমি পরের ম্যাচেই মাঠে নামতে প্রস্তুত।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com