রবিবার, ০১:১০ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইউক্রেনের হামলায় ৬৩ সৈন্য নিহত হওয়ার কথা স্বীকার রাশিয়ার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

রাশিয়া নববর্ষের দিনে ইউক্রেনের হামলায় তাদের ৬৩ সৈন্যের নিহত হওয়ার কথা স্বীকার করেছে। রুশ-দখলে থাকা দনেৎস্ক অঞ্চলে অস্থায়ী ওই সামরিক শিবিরে হামলা চালিয়ে কয়েক শ’ রুশ সৈন্য নিহত করার দাবি করেছিল ইউক্রেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী পূর্বাঞ্চলীয় মাকিভকা নগরীর অস্থায়ী একটি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার গাইডেড রকেট সিস্টেম ব্যবহার করে ছয়টি প্রজেক্টাইল নিক্ষেপ করে।

এর আগে ইউক্রেন সশস্ত্র বাহিনীর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট রোববার রাতে জানিয়েছিল, ওই হামলায় ৪০০ রুশ সৈন্য নিহত এবং আরো ৩০০ আহত হয়েছে।

অনলাইনে প্রকাশিত ফুটেজে দেখা যায়, যে কারিগরি কেন্দ্রকে সামরিক ব্যারাকে রূপান্তরিত করা হয়েছিল, সেটি পুরোপুরি গুঁড়িয়ে গেছে।

ফুটেজ বা নিহতের সংখ্যাটি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা। ইউক্রেনের দাবিটি সত্য হয়ে থাকলে তা হবে গত ফেব্রুয়ারিতে রুশ হামলার পর সবচেয়ে ভয়াবহ একক ইউক্রেনীয় আক্রমণ।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com