শনিবার, ০৮:৫৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

বাঁধাকপি খেলে কমবে ওজন, বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

শীতকালীন সবজি বাঁধাকপি এখন বাজারে বেশ সহজলভ্য। এই সবজি খেতে সবাই কমবেশি পছন্দ করেন। জানলে অবাক হবেন, এই ক্রুসিফেরাস সবজিতে আছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন ও যৌগ। এছাড়া এই সবজি ওজন কমাতে সহায়তা করে, পাচনতন্ত্রকে পরিষ্কার করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমনকি সিরাম ও কোলেস্টেরলের মাত্রাও কমায়।

বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে ও একটি স্বাস্থ্যকর অন্ত্র বজায় রাখে। ফলে অন্ত্রে থাকা টক্সিন ধ্বংস হয়ে যায়। এমনকি অতিরিক্ত ক্যালোরি গ্রহণের প্রবণতাও কমায় এই সবজি। ফাইবারসমৃদ্ধ এই সবজি রক্তের ক্ষতিকর কোলেস্টেরল বের করে দেয়।

এছাড়া বাঁধাকপি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কারণ এটি ভিটামিন সি সমৃদ্ধ। সালফারযুক্ত যৌগ সালফোরাফেন থাকায় এই সবজি কিছুটা তো লাগতে পারে। আর এই যৌগই কিন্তু ক্যানসারের অগ্রগতি রোধ করে।

লাল বাঁধাকপিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ক্যানসার কোষের অগ্রগতি ধীর করে দেয় এমনকি এরই মধ্যে গঠিত ক্যানসার কোষগুলোকে মেরেও ফেলে।

এমনকি বাঁধাকপি ভিটামিন কে সমৃদ্ধ। এটি মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভালো। গবেষকরা বাঁধাকপিতে প্রায় ২০টি ভিন্ন ফ্ল্যাভোনয়েড ও ১৫টি ফেনল শনাক্ত করেছেন।

এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ক্যালসিয়াম ও পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, যা কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায়।

এ কারণে বাঁধাকপি কাঁচা খাওয়া এড়িয়ে যেতে হবে। এমনকি আপনার যদি বাঁধাকপিতে অ্যালঅর্জি থাকে বা পেটে সহ্য না হয় তাহলে তা খাওয়া থেকে বিরত থাকুন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com