শনিবার, ১০:২৫ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

তিন বছর পর সুধা সদনে শেখ হাসিনা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

তিন বছর পর নিজের বাড়ি ধানমন্ডির সুধা সদনে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারি শুরু হলে তিনি আর এ বাড়িতে আসেননি।

মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে একান্ত পারিবারিক সময় কাটানোর জন্য শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সুধা সদনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রায় পৌনে ২ ঘণ্টা মেয়ের সঙ্গে কাটিয়ে রাত ৮টার দিকে সুধা সদন থেকে বের হন। এরপর গণভবনে ফিরে যান প্রধানমন্ত্রী।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বর্তমানে সুধা সদনে রয়েছেন। পুতুল দেশে থাকার সময় মাঝে মাঝে নিজেদের এ বাড়িতে (সুধা সদন) এসে থাকেন। তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। যদিও এ কারণে ধানমন্ডি লেকে ভ্রমণকারীদের কোনো দুর্ভোগে পড়তে হয়নি। তবে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে লেকের ধারের এই বাড়িটির জন্য কিছুটা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com