রবিবার, ১২:০২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

রেইনফরেস্টের রাজপুত্র বৃষ্টিতেই ভিজিয়ে গেলেন সব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২০৫ বার পঠিত

শনিবার দ্বিতীয় দিনের মতো ব্রাজিলিয়ানদের ঘুম ভেঙেছে কিন্তু পেলে চোখ খোলেননি। পেলে আর মর্ত্যলোকে নেই সেটা মানতেই কষ্ট হচ্ছে ব্রাজিলিয়ানদের।

পেলের স্মরণে ব্রাজিলজুড়ে চলছে শোকের মাতম। প্রিয় ফুটবলার কিংবা ঘরের মানুষটিকে হারিয়ে অনেকেই শোকে কাতর। পত্রিকার পাতাগুলোতেও এখনও পেলের একক আধিপত্য। ব্রাজিলে সবকিছু আগের মতোই আছে, তবুও যেন কিছু নেই। নাটাই ছেড়ে যেন উড়ে গেছে ঘুড়ি।

আর সেই সুতো কাটা ঘুড়ির জন্যই বেদনাহত ব্রাজিল। ফুটবল বিশ্বের বুকও যেন ফাঁকা। কেউ না থাকুক আর পেলে তো ছিলেন, সেই ভরসায়ও তো ব্রাজিলিয়ানদের এতোদিন কেটে যেত। হয়তো পেলের মুখ দেখেই তারা ভুলতো হেক্সা জয় করতে না পারার বেদনা। কিন্তু এখন তো পেলেও নেই, তারা কাকে দেখে বিপদে ভরসা পাবেন, না পাওয়ার দুঃখের কথা বলবেন কাকে? সেই ভেবেও অনেকের মন খারাপ।

অ্যামাজনের বৃষ্টি ভেজা রেইনফরেস্টেও হয়তো লেগেছে বেদনার ছাপ। কারণ, তার বুক জুড়ে থাকা রাজপুত্র যে আজ অন্যলোকের বাসিন্দা। পেলে তো ব্রাজিলিয়ানদের কাছে কেবল একজন ফুটবলার নন, কেবল তার ১২৮১ গোলও বিবেচ্য বিষয় নয়; তিনটে বিশ্বকাপ জয়ের পরিসংখ্যানেও ঠিক বোঝা যায় না পেলের মাহাত্ম্য।

পেলে ব্রাজিলিয়ানদের কাছে একটা রূপকথার গল্প, কখনো আবার জাদুর কাঠি; যার ছোঁয়াতো অনেক কিছুই বদলে যায়। তাইতো উত্তরসূরী নেইমার বলেন, ‘আপনি ফুটবলটাকে শিল্প আর বিনোদন করে গেছেন, আপনার আগে ফুটবল ছিল মাত্র একটা খেলা।’

রেইনফরেস্টের রাজপুত্রের এমন চলে যাওয়ায় তাই যেন বৃষ্টিতেই ভিজে গেল সব, রঙ হারাল উৎসব। নতুন বছরের ছুটি বাতিল করেই তাই অনেক ব্রাজিলিয়ান ছুটছেন সাও পাওলোতে কেবল পেলেকে এক শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন বলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com