সোমবার, ০৭:১০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মা-সন্তানসহ নিহত ৩

সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৭৪ বার পঠিত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মা ও শিশুসন্তানসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার সলিলদিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে নিহত হন ভাঙ্গা উপজেলার আতাদী গ্রামের জুয়েল শেখের স্ত্রী লাবনী বেগম (৩৮)। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় তার দুই বছরের কন্যাশিশু জয়নব আক্তার এবং একই এলাকার টিটুল শেখের মেয়ে সুরাইয়া আক্তার (১৭)।

আহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গার দিকে ১৬ টন চিনি নিয়ে একটি ট্রাক যাচ্ছিল। এসময় প্রচুর কুয়াশা ছিল। রাস্তায় প্রায় কিছু দেখা যাচ্ছিল না। চিনিবাহী ট্রাকের পেছনে ভাঙ্গাগামী একটি ব্যক্তিগত গাড়িও ছিল। ওই গাড়িতে চালকসহ ছয়জন যাত্রী ছিল। ঘটনাস্থলে এলে পেছন থেকে ওই ব্যক্তিগত গাড়িটি ট্রাকটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। হতাহত ছয়জনই ওই ব্যক্তিগত গাড়ির যাত্রী ছিলেন।

পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। এতে ব্যাক্তিগত গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী বলেন, এ ঘটনায় ট্রাকটিকে আটক করে হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গিয়েছে।

তিনি বলেন, নিহত লাবনী বেগমের লাশ হাইওয়ে থানায় ও বাকি দু’জনের লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com