শনিবার, ০৭:৫৯ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

এক ম্যাচে পাকিস্তানের ৩ অধিনায়ক

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৫৯ বার পঠিত

পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে চলমান করাচি টেস্টে ঘটে গেল বিস্ময়কর একটি কাণ্ড। ম্যাচের তৃতীয় দিনে পাকিস্তানের হয়ে অধিনায়কত্ব করলেন তিনজন খেলোয়াড়। বুধবার জিও নিউজ জানায়, ম্যাচের তৃতীয় দিনের শুরুতে ভাইরাল ফ্লুতে আক্রান্ত হওয়ায় মাঠে নামতে পারেননি নিয়মিত অধিনায়ক বাবর আজম। ফলে তার জায়গায় অধিনায়কত্ব শুরু করেন তার সহকারী মোহাম্মদ রিজওয়ান।

তবে রিজওয়ান করাচি টেস্টের প্লেয়িং একাদশে ছিলেন না। আর নাটকের শুরু এখানেই। আম্পায়াররা জানান, মূল একাদশে না থেকে বদলি হিসেবে নামা কোনো খেলোয়াড় অধিনায়ক হতে পারেন না। অবশ্য পাকিস্তান টিম ম্যানেজমেন্ট আইসিসির এই আইনের ব্যাপারে অবগত ছিলেন না। তাই আম্পায়াররা আপত্তি জানানোর পর তারা রিজওয়ান থেকে অধিনায়কত্বের দায়িত্ব প্রত্যাহার করে নেন।

এরপর দলের অভিজ্ঞ ক্যাম্পেইনার হিসেবে অধিনায়কের দায়িত্ব দেয়া হয় দীর্ঘ দিন পর দলে ফেরা সাবেক ক্যাপ্টেন সরফরাজ আহমেদেরে ওপর। তিনি বেশ লম্বা সময় দল পরিচালনা করেন।

এরই মধ্যে দিনের ৮১তম ওভার শেষে সুস্থতা অনুভব করার পর মাঠে আসেন নিয়মিত অধিনায়ক বাবর আজম। তিনি আসলে দল পরিচালনার দায়িত্ব ফের চলে যায় তার কাঁধে। আর এভাবেই এক ম্যাচে তিন খেলোয়াড়ের অধিনায়কত্বে খেলল পাকিস্তান ক্রিকেট দল।

সূত্র : জিও নিউজ উর্দু

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com