রবিবার, ০২:৪৯ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে পিকআপের ধাক্কায় ২ ভাই নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৮২ বার পঠিত

মাধবপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাধবপুর উপজেলার বেজুরা গ্রামের আফতাব হোসেনের ছেলে সোহাগ মিয়া (২০), একই গ্রামের ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া (১৮)। তারা সম্পর্কে পরস্পর চাচাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলাম। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান বলেন, তারা বেজুড়া থেকে মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে জগদীশপুর বাজারে যাচ্ছিলেন। মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৌঁছলে সিলেট থেকে ঢাকামুখী অজ্ঞাত একটি পিকআপভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী শুভ ও সোহাগ গুরুতর আহত হন।

খবর পেয়ে মাধবপুর থানার এসআই বুলবুল আহমেদ তাদের স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বলে জানান ওসি মাঈনুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com