সোমবার, ০৭:১১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ইভিএমে ত্রুটি, জাপার মেয়র প্রার্থীর ভোট দিতে ৩০ মিনিট দেরি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে গিয়ে ৩০ মিনিট অপেক্ষা করতে হয়েছে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মুস্তাফিজুর রহমান মোস্তফাকে। আজ মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে আলমনগর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান তিনি।

সেসময় ইভিএম ত্রুটির কারণে ভোট দিতে না পেরে ভোট কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন মোস্তাফিজার রহমান। তিনি বলেন, ‘আমরা প্রথম থেকে ইভিএম সচল রাখতে বলেছিলাম, কিন্তু রিটার্নিং অফিসার কথা শোনেননি। এই মেশিনে যে সমস্যা তা আজ প্রমাণ হয়েছে।’

এরপর ভোটকেন্দ্রের সামনে অপেক্ষা করছিলেন জাপার এই প্রার্থী। আধা ঘণ্টা পর ইভিএম সচল হলে কেন্দ্রের লোকজন তাকে ডেকে নিয়ে যান। পরে ৯টা ২০ মিনিটে ভোট দিয়ে বেরিয়ে আসেন তিনি।
মোস্তাফিজার রহমান বলেন, ‘জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। গত মেয়াদে রংপুরের মানুষ আমাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছে। এই পাঁচ বছরে রংপুরে যে উন্নয়ন হয়েছে তার মূল্যায়নে এবারও বিপুল ভোটে বিজয়ী হব।’

ইভিএমে ত্রুটির বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ‘দ্রুতই মেশিন ঠিক করা হয়েছে। একটি কক্ষে সমস্যা হয়েছে, সবগুলোতে সমস্যা নেই।’

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরসহ মোট প্রার্থী ২৫১ জন। এদের মধ্যে ৯ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ১১টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৮ জন ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই নির্বাচনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ১২ হাজার ৩০২ বাকি দুই লাখ ১৪ হাজার ৪৬৯ জন নারী। ২২৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলছে। মোট ওয়ার্ড ৩৩টি। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

মেয়র পদে প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (বর্তমান মেয়র), আওয়ামী লীগের বিদ্রোহী লতিফুর রহমান মিলন (দল থেকে বহিষ্কৃত), ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, জাসদের শফিউর রহমান, জাকের পার্টির আশরাফুল ইসলাম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান, খেলাফতে মজলিসের তৌহিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com