শনিবার, ০৮:০৩ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বাংলাদেশের সমর্থকদের ‘বিশেষ ধন্যবাদ’: মেসির মা

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৭৯ বার পঠিত

আর্জেন্টিনাকে অকুণ্ঠ সমর্থন দেওয়ায় বাংলাদেশের সমর্থকদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন লিওনেল মেসির মা সিলিয়া মারিয়া।

গতকাল রোববার রাতে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা পুনরুদ্ধার করে আর্জেন্টিনা। ম্যাচ জয়ের পর বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে নিজের অনুভূতি জানান সিলিয়া।

তিনি বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে অনেক কিছুই জেনেছি। সেখানে আর্জেন্টিনার ভক্তদের উন্মাদনার কথা শুনেছি। বিশেষ করে মেসির প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা জেনে আমি খুবই খুশি।’
সিলিয়া আরও বলেন, ‘আশা করি, মেসির জন্য বাংলাদেশের মানুষের এই ভালোবাসা অব্যাহত থাকবে। বাংলাদেশকে খুবই ভালোবাসি। সেখানকার মানুষের প্রতি আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ।’

উল্লেখ্য, বিশ্বকাপের ফাইনাল ম্য়াচ দেখতে মেসির গোটা পরিবারই কাতারে এসেছিল। মেসির মা, স্ত্রী এবং সন্তানেরা সবাই স্টেডিয়ামে একসঙ্গে বসে ম্যাচটি উপভোগ করেন।

আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি গায়ে মাঠে আসেন সিলিয়া মারিয়া। আর্জেন্টিনা জিততে না জিততেই তিনি দৌড়ে মাঠের মধ্যে প্রবেশ করেন। আর পিছন থেকে মেসিকে পাকড়াও করেন। মাকে দেখেই এই তারকা ফুটবলার আর চোখের জল ধরে রাখতে পারেননি। আনন্দে তারা দুজনেই হাউহাউ করে কাঁদতে শুরু করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com