শনিবার, ০৯:০৯ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মুহূর্তটা শুধুই উপভোগের : স্কালোনি

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৭২ বার পঠিত

কাতার বিশ্বকাপের ফাইনালে রোববার ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে জয়ী হয়ে আর্জেন্টিনার শিরোপা জয়ের পিছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপ জয়ের পর এখন প্রতিটি মুহূর্ত উপভোগ করতে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের প্রতি আহবান জানিয়েছেন আর্জেন্টাইন কোচ।

দোহায় বিশ্বকাপের অফিসিয়াল মিডিয়া চ্যানেলে স্কালোনি বলেন, ‘এই মুহূর্তটা শুধুই উপভোগের, বিশেষ করে সমর্থকদের। অনেক দিন থেকেই আমরা নানা চড়াই উৎরাই পার করে আজকের দিনটি পেয়েছি। দিনটি মোটেই সহজ কাটেনি। আমরা অনেক ম্যাচেই এই ধরনের পরিস্থিতিতে পড়েছি। সেগুলোতে কখনো হয়তো ব্যর্থ হয়েছি।’

ফাইনালে প্রথমার্ধ পর্যন্ত আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে ছিল। হঠাৎ করেই কিলিয়ান এমবাপ্পে জোড়া গোলে ম্যাচের ভাগ্য নির্ধারনের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়। সেখানে দুই দল একটি করে গোল দিলে শেষ পর্যন্ত টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। মেসির জোড়া গোল ও এ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে বারবার জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হতাশ হতে হয়েছে আর্জেন্টিনাকে। কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে ফ্রান্স নাটকীয়ভাবে দুইবার ম্যাচে ফিরে এসেছে।

টাইব্রেকারে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ কিংসলে কোম্যানের শট রুখে দেন। এরপর গঞ্জালো মনটিয়েলের গোলে তৃতীয়বারের মত ও ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে শিরোপা জয়ের পর প্রথমবারের মত বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে মেসির আর্জেন্টিনা।

গত বছর আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা উপহার দেয়া ৪৪ বছর বয়সী স্কালোনি বলেছেন, ‘আজ যা ঘটেছে তা সত্যিই অসাধারণ। ফ্রান্স বারবার ম্যাচে ফিরে এসেছে, এজন্য তারা অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। সব মিলিয়ে এটা অসাধারণ একটি মুহূর্ত যা সবাইকে উপভোগ করতে হবে। এমন মুহূর্ত জীবনে বারবার আসে না।’

স্কালোনি এই জয় তার বাবা-মাকে উৎসর্গ করে বলেছেন, ‘তারা আমাকে জীবনের পথে সবকিছুর সাথে মানিয়ে নেয়ার পথ দেখিয়েছেন। কখনই যেন পিছনে ফিরে না তাকাই এবং কখনই কারো প্রতি কোনো অন্যায় আচরণ না করি। সবসময়ই যেন সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজি। আজকের দিনটা শুধুমাত্র তাদের জন্য।’

সবশেষে স্কালোনি বলেন, ‘এখানে আসতে পারাটা আমার জন্য সৌভাগ্যের এবং এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com