শনিবার, ০৮:০৪ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

শ্বাসরুদ্ধকর ম্যাচে মহানায়ক মেসি, বিশ্বকাপ আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

নানা নাকটীয়কতার পর কাতার বিশ্বকাপ নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে লিওনেল মেসির গোলেই ডেডলক ভাঙে আলবিসেলেস্তেরা। হ্যাটট্রিকে সমতা ফেরান কিলিয়ান এমবাপ্পে।

শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতায় হৃদয় হীম করে স্নায়ু জমাট বাঁধিয়ে দেওয়া ম্যাচ টাইব্রেকারে জয় করেছে আর্জেন্টিনা। ঘুচল ৩৬ বছরের শিরোপা খরা। ইতিহাস সেরার কাতারে নাম লেখালেন মেসি।

অপূর্ণতাকে একক নৈপুণ্যেই নিজের করে নিয়েছেন এলএম টেন। আবারও যেন মেসির মাঝেই ফিরে এলেন প্রয়াত দিয়াগো ম্যারাডোনা। শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। তবে শেষ দিকে মোমেন্টাম ঘুরে যায় ফ্রান্সের দিকে। পেনাল্টির পর এমবাপ্পের গোলে নির্ধারিত মূল সময়ের শেষ দিকে সমতায় ফেরে ফ্রান্স।

যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। তবে পেনাল্টি থেকে আবারও গোল করে নিজের ইতিহাস গড়া হ্যাট্রিকের সাথে দলকে ৩-৩ গোলের সমতায় ফেরান এমবাপ্পে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আর আধিপত্য ধরে রাখতে পারেনি ফ্রান্স। মেসিরা ৪-২ গোলে ম্যাচ জিতে নেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com