শনিবার, ০৮:০৪ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিশ্বকাপ ফাইনালের রেফারি কে এই সাইমন মারসিনিয়াক

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৫২ বার পঠিত

লিওনেল মেসি কি পারবেন তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করতে নাকি পেলের পর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা দুটি বিশ্বকাপ ট্রফি জিতবেন ২৩ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে? দুজনই তাদের সাফল্য থেকে আর ৯০ মিনিট দূরে, আর এই হেভিওয়েট ম্যাচ পরিচালনা করবেন সাইমন মার্সিনিয়াক।

এই বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনালের রেফারি মার্সিনিয়াক। প্রথম কোনও পোলিশ রেফারি বিশ্বমঞ্চের শিরোপা নির্ধারণী মঞ্চে থাকবেন। ৪১ বছর বয়সী মার্সিনিয়াক ২০১৩ সাল থেকে ফিফার তালিকাভুক্ত রেফারি, পোলিশ শীর্ষ লিগে ক্যারিয়ার শুরু করেন ২০০৯ সালে।

কাতারে দুটি ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন মার্সিনিয়াক। গ্রুপ পর্বে ফ্রান্স বনাম ডেনমার্ক ও শেষ ষোলোতে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ পরিচালনা করেন তিনি। দুই ম্যাচে সব মিলিয়ে পাঁচটি হলুদ কার্ড দেন, নেই কোনও লাল কার্ড ও পেনাল্টি।
এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা ও ইন্টার মিলানের ৩-৩ গোলের রোমাঞ্চকর ম্যাচেও রেফারি ছিলেন মার্সিনিয়াক। এছাড়া অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে পোর্তোর ২-১ গোলে হারের ম্যাচেও ছিলেন। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকোর সুপার কাপের দায়িত্বে দেখা গেছে তাকে। একই বছর বিশ্বকাপে দুটি ম্যাচে রেফারি ছিলেন তিনি।

এই বিশ্বকাপে বিতর্কিত রেফারিং নিয়ে আলোচনার পর বিতর্কহীন মার্সিয়ানিককে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কতটা সফল হয়, সেটাই দেখার অপেক্ষা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com