শনিবার, ০৭:০৬ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে যুক্তরাষ্ট্র: মাহদী আমিন হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে বাড়তি ২৪ লাখ টাকা নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

অভিষেক ম্যাচেই জাকিরের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৫৩ বার পঠিত

অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন জাকির হাসান। চার মেরে সেঞ্চুরি পূর্ণ করার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। এরপর আর কোনো রান যোগ না করেই আশ্বিনের বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ক্যাচ নেন বিরাট কোহলি।

শনিবার ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ১৭ রান নিয়ে দিন শুরু করেন জাকির। এরপর আজ আরো ৮৩ রান যোগ করে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন বাঁহাতি এই ব্যাটার।

জাকির হাসান চতুর্থ বাংলাদেশী হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরির নজির গড়লেন। জাকির ছাড়াও এর আগে অভিষেকে বাংলাদেশ দলের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন আরো তিন ক্রিকেটার। সর্বপ্রথম আমিনুল ইসলাম বুলবুল এই কীর্তি গড়েন। তার এই সেঞ্চুরি তার নিজের অভিষেক তো বটেই, বাংলাদেশেরই ছিল প্রথম টেস্ট।

এরপর মোহাম্মদ আশরাফুল করেন এই রেকর্ড। ২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই নজির গড়েন তিনি। সবশেষ ২০১২ এই ক্লাবে যুক্ত হন পেসার আবুল হাসান রাজু। এবার চতুর্থ ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব দেখালেন জাকির। এছাড়া ওপেনার হিসেবে বাংলাদেশের হয়ে অভিষেক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন তিনি।

এদিকে চট্টগ্রাম টেস্টে এই মুহূর্তে বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২২২ রান। জাকিরের বিদায়ের পর উইকেটে এসেছেন সাকিব আল হাসান। তার সংগ্রহ ১৩ রান। ১৭ রান নিয়ে অপরাজিত মুশফিকুর রহিমকে পেয়েছেন সঙ্গী হিসেবে। বাংলাদেশ দলের জয়ের জন্য এখনো প্রয়োজন ২৯১ রান, হাতে আছে ৬ উইকেট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com