শনিবার, ০৬:৪৯ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক গাজা ছাড়তে ইসরায়েল কি রাজি, সংকটে নেতানিয়াহু আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি চর্চায় পিছিয়ে ডাকসু বাড়ার পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

পর্তুগালের কোচের পদ ছাড়লেন সান্তোস

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৮৬ বার পঠিত

ক্রিস্টিয়ানো রোনালদো শুরুর একাদশে ছিলেন না। সুইজারল্যান্ডের বিপক্ষে ৬-১ গোলের জয়ের পর কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে শুরুর একাদশে তাকে ছাড়া নেমেছিল পর্তুগাল। কিন্তু প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর রোনালদোকে না নামিয়ে উপায় ছিল না কোচ ফার্নান্দো সান্তোসের।

কিন্তু বদলি নেমে দলকে অবশ্য কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি রোনালদো। পর্তুগাল হেরে যায় ১-০ গোলে। প্রথম আরব ও আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে মরক্কো।

এদিকে বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোসেকে আর কোচের পদে রাখা হবে কিনা, তা নিয়ে বেশ কিছুদিন ধরে চলছিল জোর জল্পনা। অবশেষে জানা গেল সান্তোস আর পর্তুগাল কোচের পদে থাকছেন না। দলটির সঙ্গে তার আট বছরের অধ্যায় শেষ হলো। পর্তুগাল ফুটবল ফেডারেশনের বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে তার কোচিংয়ে পর্তুগাল খেলেছে ১০৯ ম্যাচ। যার মধ্যে জয় ৬৭, ড্র ২৩ ও হার ১৯ ম্যাচে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com