সোমবার, ০৪:২০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত বিচ্ছিন্ন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২০৯ বার পঠিত

নড়াইলে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। তার নাম আকবর হোসেন লিপন (৪৫)। হামলায় ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে গুরুতর জখম হয়েছেন তিনি।

জানা গেছে, রবিবার দিবাগত রাতে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের উত্তর পাড়া শিকদার বাড়ি মসজিদের পাশে এই ঘটনা ঘটে।

মধ্যপাড়া থেকে বাড়ি ফেরার পথে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে লিপন মেম্বারকে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই তার কব্জি ও কনুইের মাঝ থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত আকবর হোসেন লিপন একই উপজেলার মঙ্গলহাটা গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। তিনি মল্লিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ছিলেন। গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com