শনিবার, ০৬:৫৬ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক গাজা ছাড়তে ইসরায়েল কি রাজি, সংকটে নেতানিয়াহু আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি চর্চায় পিছিয়ে ডাকসু বাড়ার পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

২০২৩ বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৬৩ বার পঠিত

আগামী বছরের মাঝামাঝি সময়ে ভারতে বসবে বিশ্বকাপ ক্রিকেটের আসর। ওয়ানডে ফরম্যাটের সেই বিশ্বকাপে সমীহ জাগানিয়া দলগুলোর একটি নিঃসন্দেহে বাংলাদেশ। কন্ডিশন, শক্তিমত্তা কিংবা পরিসংখ্যান; সব জায়গায় বাংলাদেশের জয়গান।

এবার সেই গানে সুর মেলালেন দীনেশ কার্তিক, বললেন আগামী বিশ্বকাপে বাংলাদেশ থাকবে সেমিফাইনালে।

ওয়ানডে ক্রিকেট মানেই বাংলাদেশী সমর্থকদের মুখে এক চিলতে হাসি। ৫০ ওভারের ক্রিকেটে অল-টাইম ফেভারিট না হলেও গণনার বাহিরে কখনোই নয় বাংলাদেশ ক্রিকেট দল। পৃথিবীর সব দলের জন্যেই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এক ভয়ঙ্কর দল। অন্য ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশকে পাত্তা না দেয়া দলগুলোও এই ফরম্যাটে এসে বাংলাদেশকে সমীহ করে চলে।

দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতেই ওয়ানডে সিরিজে হারানোর পর এবার দেশে ডেকে এনে আগামী বিশ্বকাপের আয়োজক ভারতকেও সিরিজ হারের তেঁতো স্বাদ উপহার দিয়েছে বাংলাদেশ। টাইগারদের এমন পারফর্মেন্সে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। যেই স্বপ্নে নতুন হাওয়া লাগিয়েছেন দীনেশ কার্তিক।

ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের পর ক্রিকবাজের এক আলোচনায় কার্তিক বলেন, ‘সময় হয়তো সব উত্তর দেবে। আমি এতটুকু বলতে পারি, যেহেতু এশিয়ার মাঠে বিশ্বকাপ, সেই জায়গায় বাংলাদেশের সেমিফাইনালে খেলতে না পারাটা হবে হতাশার। বিশেষ করে, এই ফরম্যাটে তারা সাম্প্রতিক সময়ে যেভাবে খেলছে, আগামী বিশ্বকাপে তাদের খুবই ভালো করার কথা’।

ভারতীয় ক্রিকেট বিশ্লেষক জয় ভট্টাচার্যের কণ্ঠে শোনা গেছে প্রায় অভিন্ন সুর। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন তিনিও।

জয় বলেন, ‘বাংলাদেশের সোনালী প্রজন্মের শেষ সুযোগ ২০২৩ সাল। সাকিব, তামিম, মুশফিকুরদের ২০২৩ সালের পর হয়তো আমরা দেখব না। সেই জায়গায় তাদের বড় সুযোগ। পরের প্রজন্মের যারা, তাদের মধ্যে তাসকিন, মেহেদী, লিটন খুব ভালো করছে। সব মিলিয়ে আগামী বিশ্বকাপে বাংলাদেশের দলটির বড় সুযোগ রয়েছে’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com