বুধবার, ০৫:১৩ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বরগুনায় জেলা ছাত্রদলের সভাপতি ও যুগ্ম সম্পাদককে গ্রেফতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৩৬ বার পঠিত

বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে শহরে পুলিশ অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো: মাহাবুবুল আলম ফারুক মোল্লা জানান, গতকাল রাতে আদর্শ মাধ‍্যমিক বালিকা বিদ‍্যালয় সড়ক থেকে ছাত্রদলের সভাপতি সজীব ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সকে পুলিশ গ্রেফতার করেছেন। মূলত ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ বাধাগ্রস্ত করতে বরগুনা জেলার সবস্থানে পুলিশ নেতা কর্মীদের গ্রেফতার করতে সরকারের বিশেষ নির্দেশনায় অভিযান চালাচ্ছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ বলেন, নাশকতার মামলায় দীর্ঘদিন পলাতক থাকায় বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর সোবাহান প্রিন্সকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com