সোমবার, ০৩:৪০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

রাজধানীতে ইশরাকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৭৫ বার পঠিত

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও গত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেল পৌনে তিনটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে এ হামলার ঘটনা ঘটে।

ইশরাকের দাবি, ‘ছাত্রলীগ এই হামলা চালিয়েছে।’

ইশরাকের একান্ত সচিব আরিফুল ইসলাম জানান, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে লিফলেট বিতরণ করছিলেন ইশরাক। এ সময় তার ওপর হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় ইশরাকসহ ২০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন।
এর আগে গত ৩ নভেম্বর বরিশালের সমাবেশে যাওয়ার পথে গৌরনদীর মাহিলারা বাজারে ইশরাকের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া যায়। সে সময় ইশরাক অক্ষত থাকলেও তার পেছনে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন গাড়িতে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com