বৃহস্পতিবার, ১১:২২ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

বাংলাদেশ-ভারত সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৫৭ বার পঠিত

আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে বহুল কাঙ্ক্ষিত সিরিজ। ২০১৫ সালের পর এবারই প্রথম বাংলাদেশের মাটিতে খেলতে এসেছে সর্বজয়ী ভারত দল। যেখানে তিন ম্যাচের ওয়ানডে ও দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলবে উভয় দল। তবে আগামীকাল মাঠে গড়াচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি।

মাঠে খেলা গড়ানোর আগে সিরিজের ট্রফি উন্মোচন ও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দেখা মেলে দু’দলের অধিনায়কের। ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস ট্রফি উন্মোচন করেন। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে পড়েন বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল খান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশী ক্রিকেটারদের আইপিএল খেলা নিয়েও কথা বলেন লিটন দাস। লিটনদের মতো খেলোয়াড়দের দল পাওয়া উচিত বলে মনে করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমি আশা করি, বাংলাদেশীরা সুযোগ পাবে। ওরা ভালো দল, ভালো ক্রিকেটার।’

সুযোগ পেলে লিটনরা ভালো করবেন বলেও বিশ্বাস রোহিতের, তিনি এই বলে আশাবাদ ব্যক্ত করেন যে, ‘তারা সুযোগ পেলে নিশ্চয়ই ভালো করবে। আইপিএল দলগুলো এখনো পরিকল্পনা শুরু করেনি। তবে আমি মনে করি, তাদের সুযোগ পাওয়া উচিত।’ তাছাড়া আসন্ন সিরিজ নিয়ে রোহিত বলেন, ‘সিরিজটা রোমাঞ্চকর হবে। আমাদের ভালো খেলতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com